রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার  আর নেই

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বুধবার, ২২ মে, ২০২৪
নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানু মজুমদার (৭২) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা পরিষদের চেয়ারম্যান বলেন, গতকাল মঙ্গলবার ঢাকার বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হলে বেলা সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে মানু মজুমদারকে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করে গ্রেপ্তার হওয়ার পর তৎকালীন সামরিক আদালতের বিচারে যাবজ্জীবন কারাদণ্ড হয় মানু মজুমদারের। ১০ বছর জেল খেটে ১৯৮৫ সালে কারামুক্ত হন এই প্রতিরোধযোদ্ধা। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নেত্রকোণা-১ আসনের দুর্গাপুর-কলমাকান্দা থেকে নির্বাচিত হন তিনি এবং পরবর্তীতে নেত্রকোণার ভোটার হন।তিনি ২৪৯,৭৩৮ ভোট পেয়েছিলেন এবং তার নিকটতম প্রতিদ্ধন্দ্ধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কায়সার কামাল ১৬,৩৩২ ভোট পেয়েছিলেন। তিনি নেত্রকোণা-১ আসনের সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাসের শ্যালক। আওয়ামী লীগ সমর্থকরা তাঁকে বহিরাগত বলে আখ্যায়িত করে তাঁর মনোনীত প্রতিবাদ জানায়।নেত্রকোণায় আসার পথে মানু মজুমদারের গাড়ি ভাঙচুর করে বিক্ষোভকারীরা।
  ১৯৮১ সাল থেকে সংসদ সদস্য হওয়ার আগপর্যন্ত তিনি শেখ হাসিনার ব্যক্তিগত একান্ত সহকারী ছিলেন।
মানু মজুমদারের সঙ্গে জেল খাটা বঙ্গবন্ধু হত্যার প্রতিরোধযোদ্ধা অসিত সরকার সজল বলেন, আজ বুধবার ভারত থেকে মরদেহ আনা এবং পরবর্তী অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্নের বিষয়ে প্রধানমন্ত্রী ও মানু মজুমদারের পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..