রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মুরাদনগরে সুদের টাকা না পেয়ে উলঙ্গ করে নির্যাতন, কৃষকের আত্মহত্যা

আব্দুল্লাহ আল মাহফুজ মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  • আপলোডের সময় : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
কুমিল্লার মুরাদনগর উপজেলায় সুদের টাকা দিতে না পারায় হারুনুর রশিদ (৫০) নামের এক কৃষককে উলঙ্গ করে নির্যাতন করার অভিযোগ উঠেছে দুই নারী সুদ ব্যবসায়ীর বিরুদ্ধে। এ অপমান সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই কৃষক।
মৃত্যু কৃষক হারুনুর রশিদ উপজেলার ধামঘর ইউনিয়নের মইয়াকান্দা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে।
বুধবার সকালে সাংবাদিকদের কাছে অভিযোগ করে ঘটনার বিবরণ দেন স্ত্রী আছিয়া বেগম। অপর দিকে মঙ্গলবার সকালে ওই কৃষকের নিজ বাড়ির পুকুর পাড়ের গাছের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মুরাদনগর থানা পুলিশ। দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বিকেলে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক হারুনুর রশিদ একই গ্রামের মৃত শহীদ মিয়ার মেয়ে বিউটি আক্তার ও হিরন মিয়ার মেয়ে নাজমা বেগম এর কাছ থেকে এক লক্ষ টাকা সুদে আনেন। সেই টাকার লভ্যাংশ প্রতিবছরে ২৬ হাজার টাকা পরিশোধ করতে না পারায় গত সোমবার রাতে কৃষক হারুনুর রশিদের নিজ ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায় বিউটি ও নাজমা। পরে তার পরনের লুঙ্গি ও গেঞ্জি খুলে নির্যাতন চালায় তারা। এসময় হারুনুর রশিদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে ফেলে রেখে চলে যায় তারা। সেই অপমান সইতে না পেরে পরদিন সকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর  দৈনিক সংগ্রাম প্রতিদিন কে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে তা যাচাই বাছাই করে প্রয়োজনিয় ব্যবস্থা গ্রহণ করা হব।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..