সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

বিলের আধিপত্তকে কেন্দ্র করে ১০ গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ৫০

মোঃ রফিকুল ইসলাম মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
নেত্রকোণা’র মোহনগঞ্জ উপজেলার সুয়াইর ইউনিয়ন ও সমাজ সহিলদেও দুই ইউনিয়নের সীমানায় অবস্থিত পাইলাটি বিলের আধিপত্তকে কেন্দ্র করে দুই ইউনিয়নের ১০ গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছেন। আহতরা মোহনগঞ্জ ও মদন হাসপাতালে ভর্তি রয়েছে।
রোববার সকাল থেকে দু‘পক্ষের লোকজন উত্তেজিত হয়ে সংঘর্ষ জড়িয়ে পড়লে ৩ থেকে ৪ ঘন্টা সংঘর্ষ হয়। পরে মোহনগঞ্জ থানা পুলিশের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।এতে কনস্টেবোল জাকির হোসেন সহ উভয় পক্ষের ৫০ জন আহত হয়।
আহতরা হলেন, আব্দু হাসিম, আক্কল আলী, রেহান মিয়া, বায়জিদ,তরিকুল, মজিবুর রহমান, সুজাত,স্বাধীন মিয়া, আজিজুল, আজহারুল ইসলাম, উসমান গণি, হাঁকিকুল, আজিজুল হক, শাহলম, জানু মিয়া, লালন মিয়া, আফিল মিয়া, হুমায়ুন, সোহান, রাসেল, সাইদুল মিয়া, মারুফ মোহনগঞ্জ হাসপাতালে ভর্তি বাকিরা মদন হাসপাতালে ভর্তি রয়েছে।
মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, নকতি বিলের আধিপত্যকে কেন্দ্র করে দুই ইউনিয়নের বেশ কিছু গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে জাকির হোসেন সহ কয়েকজন পুলিশ সদস্য ও দু পক্ষের লোকজন আহত হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..