রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নরসিংদীতে ৪০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
 শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহা সড়কের নরসিংদী পৌর এলাকার ভেলানগর বাসস্ট্যান্ড এলাকা হতে তাদের আটক করা হয়। দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফজল-ই খুদা।
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ অফিসার এম নঈমুল ইসলাম মোস্তাক একদল  গোয়েন্দা  পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে তাদের আটক করে, আটককৃত ব্যাক্তিরা হলো গাজীপুরের টঙ্গী থানার এরশাদ নগর এলাকার মো. হোসেন মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৫) ও কাপাসিয়া থানার মীরার টেক এলাকার মৃত নজরুল ইসলামের মেয়ে ইতি বেগম (২০)।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ফজল-ই খুদা জানান, জেলায় চলমান অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা এক নারীসহ দুজনকে আটক ও তাদের দখল হতে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচা করে আসছে বলে পুলিশি জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় মামলার প্রস্তুতি চলছে’ বলে জানান এ এস এম ফজল-ই খুদা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..