রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

হাসপাতালের পাঁচটি গাছ কাটা হলো দরপত্র ছাড়াই

মোঃ রফিকুল ইসলাম  মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
নেত্রকোণার আধুনিক সদর হাসপাতাল চত্বরে থাকা পাঁচটি গাছ দরপত্র ছাড়াই কেটে ফেলা হয়েছে। জানাজানি হওয়ার পর দরপত্র আহবান করে বিক্রি করার উদ্যোগ নিচ্ছে কতৃপক্ষ।
স্থায়ী ক্যাম্পাস না থাকায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের ভেতরে ষ্টাফ কোয়ার্টারের কয়েকটি ভবনে চার বছর ধরে অস্থায়ীভাবে নেত্রকোণা মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ শ্যামর কুমার পাল ওই গাছ গুলো নিয়মবহির্ভূতভাবে কেটেছেন বলে অভিযোগ উঠেছে।
গতকাল রবিবার গিয়ে জানা যায়,২৩ জুলাই হাসপাতাল চত্বরে থাকা লক্ষাধিক টাকা মূল্যের চারটি মেহগনি ও একটি রেইনট্টি গাছ দরপত্র ছাড়াই কাটা হয়েছে। হাসপাতালের ভেতরে ক্যান্টিনের সামনে ও নির্মাণাধীন ক্যান্টিনের পাশে কাটা গাছের খন্ড খন্ড গুঁড়ি  পড়ে থাকতে দেখা গেছে।
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু সাঈদ মোঃ মাহবুবুর রহমান বলেন,শিক্ষার্থীদের চলাফেরা করতে সমস্যা হচ্ছে বিধায় মেডিকেল কলেজের অধ্যক্ষ সরল বিশ্বাসে গাছগুলো কেটে ফেলেছেন। তবে গাছ কাটার বিষয়ে তিনি আমার সাথে কোনো পরামর্শ করেননি।
এ বিষয়ে জানতে নেত্রকোণা মেডিকেল কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার পালের ব্যবহারিত মোবাইল ফোনে কয়েকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। কার্যালয়ে গিয়েও তাঁকে পাওয়া যায়নি।
নেত্রকোণা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সায়েদুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ী আমাদেরকে অবগত করা হলে আমরা গাছগুলো দেখে যাচাই-বাচাইয়ের মাধ্যমে মূল নির্ধারণ করে থাকি। এ বিষয়ে হাসপাতালের কতৃপক্ষ আমাদের অবগত করেননি।
সিভিল সার্জন ডা. মোঃ সেলিম মিঞা বলেন,হাসপাতালের অভ্যন্তরের গাছ কাটার প্রয়োজন হলে নিয়ম বা টেন্ডারের মাধ্যমে বিক্রি করার জন্য প্রশাসনের অনুমতি প্রয়োজন। সে ক্ষেত্রে হাসপাতালের তত্ত্বাবধায়ক গণপূর্ত বিভাগকে চিঠির মাধ্যমে অবগত করবেন। গণপূর্ত বিভাগ বন বিভাগকে চিঠির মাধ্যমে অবগত করবেন।এর পর সরজমিনে যাচাই-বাচাই করে গাছের মূল নির্ধারণ করে কাটার অনুমোদন দেওয়া হয়। কাটার অনুমোদন পাওয়ার পর টেন্ডার বা দরপত্রের যথাযথ মাধ্যমে অবলম্বন করতে হবে এবং বিক্রিত অর্থ সরকারের কোষাগারে জমা দিতে হবে। হাসপাতালের অভ্যন্তরে থাকা পাঁচটি গাছ কাটার ক্ষেত্রে এসব নীতিমালা তোয়াক্কা করেননি। হাসপাতালের অভ্যন্তরে যা কিছু আছে তার দায়-দায়িত্ব তত্ত্বাবধায়কের। যদি কেউ নীতিমালা লঙ্ঘন করে থাকে তাহলে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা  নিবেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..