মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

সিরাজগঞ্জের রায়গঞ্জের চকঁনুর চারমাথার ব্রিজটি যেন মরণ ফাঁদ

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
  • আপলোডের সময় : সোমবার, ২০ জুন, ২০২২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের চকঁনুর চারমাথা থেকে গোঁতগাতী রাস্তায় যে ব্রিজটি রয়েছে তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। ব্রিজটির দু,পাশের দু’ টি পাখা ভেঙ্গে পড়েছে। সাইটের মাটি সরে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে এ পথের শত শত শিক্ষার্থী। এছাড়াও এই ব্রিজ দিয়ে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। তাছাড়া প্রতিদিন হাজারো মানুষ এই ব্রিজের ওপর দিয়ে আসা-যাওয়া করছে। বলা চলে দিন দিন ব্রিজটি নরবড়ে হয়ে যাচ্ছে। স্হানীয় বেশ কয়েক জন বাসিন্দার সাথে কথা বলে জানা যায়, দীর্ঘদিন সংস্কার না করা এবং রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ব্রিজটির এমন ভগ্নদশা হলেও ব্রিজটি সংস্কারে কারো কোনো মাথাব্যথা নেই। সংশ্লিস্ট কর্তৃপক্ষও নিচ্ছে না কোনো কার্যকর পদক্ষেপ। এমতাবস্হায় উপজেলার হাটপাঙ্গাসী আন্চলিক মহাসড়ক চকঁনুরের চারমাথা থেকে গোতগাতী রাস্তার ব্রিজটি ভেঙ্গে নতুন একটি ব্রিজ নির্মাণ অথবা উক্ত ব্রিজটি সংস্কার করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের নিকট জোড় দাবি জানিয়েছেন অত্র এলাকাবাসী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..