বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ফটিকছড়িতে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু আজ বকশীগঞ্জে ছিনতাইয়ের শিকার অটোভ্যান চালকের পাশে লন্ডন প্রবাসী দুই ভাই রাঙ্গাবালীতে যুবদল ও স্বেচ্ছাসেবক দল নেতার মাদক সেবনের ভিডিও ভাইরাল বাঞ্ছারামপুরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক

আরও ৪৭২০ জন সিনোফার্মের টিকা নিলেন

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১

সারাদেশে চীনের তৈরি সিনোফার্মের করোনা টিকা নিয়েছেন আরও ৪ হাজার ৭২০ জন। তাদের মধ্যে পুরুষ এক হাজার ৯২৬ জন এবং নারী দুই হাজার ৭৯৪ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) দেশের বিভিন্ন হাসপাতালে তারা এই টিকা নেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশের আট বিভাগে সিনোফার্মের টিকা নিলেন ৩২ হাজার ৬৮৮ জন। তাদের মধ্যে পুরুষ ১৪ হাজার ৯৪৮ জন এবং নারী ১৭ হাজার ৭৪০ জন।

আজ টিকাগ্রহণকারী ৪ হাজার ৭২০ জনের মধ্যে ঢাকা বিভাগে নেন দুই হাজার ৬৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৫০ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭২ জন, রাজশাহী বিভাগে ৪৮৬ জন, রংপুর বিভাগে ১৫৮ জন, খুলনা বিভাগে ৭৩০ জন, বরিশাল বিভাগে ২০১ জন এবং সিলেট বিভাগে ২৫৮ জন।

এছাড়া আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে টিকা নিয়েছেন আরও এক হাজার ৩৪৯ জন।

তাদের মধ্যে পুরুষ ৬৫৯ জন ও নারী ৬৯০ জন।গত ১৯ জুন থেকে রাজধানীসহ সারাদেশে চীনের উপহার দেয়া ১১ লাখ ডোজ টিকাদান শুরু হয়। তার আগে রাজধানীর কয়েকটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে কিছু সংখ্যক মানুষকে টিকা দেয়া হয়। আগে টিকা গ্রহণকারীদের মধ্যে ৩৬৮ জন দ্বিতীয় ডোজের টিকা নেন। তাদের মধ্যে পুরুষ ১৮৪ জন ও নারী ১৮৪ জন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..