রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড

সিংড়ায় উন্মুক্ত গণশুনানি ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত

আমিনুল হক সিংড়া (নাটোর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নাটোরের সিংড়া উপজেলাধীন ১২টি ইউনিয়ন ও পৌরসভায় চুরি, ছিনতাই ও মাদক সংক্রান্ত বিষয়ে গণশুনানী এবং সিংড়া পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানসমূহে সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উন্মুক্ত গণশুনানি ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন আইসিটি প্রতিমন্ত্রী এ্যাডঃ জুনাইদ আহমেদ পলক (এম পি)।

রবিবার বেলা ১২ টায় উপজেলা কোর্ট মাঠ  চত্বরে নির্ধারিত মুক্তমঞ্চে উন্মুক্ত গণশুনানি পর্ব শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে গন শুনানিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক (এম পি)।

এ সময় তিনি সিংড়া উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত, উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে চুরি, ডাকাতি, ছিনতাই, ও মাদক ব্যবসায়ীদের ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে জনসাধারণের নানান প্রশ্নের উত্তর দেন, এবং দৈনন্দিন চুরি ডাকাতি ছিনতাইয়ের মত ঘটনা বেড়েই চলেছে,এর কারণ উৎঘাটন ও পরিস্থিতি দ্রুত কন্ট্রোলের জন্য সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান কে পরামর্শ দেন।

এসব প্রশ্নের উত্তরে সিংড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান জানান অভিযুক্তদের অভিযোগ দায়িত্বশীলরা ক্ষতিয়ে দেখছেন, এবং পর্যায় ক্রমে প্রমাণ সাপেক্ষে সকল অভিযোগ নিষ্পত্তি করবেন বলে নিশ্চিত করেন।

এসময়ে বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ ওহিদুর রহমান শেখ, পৌরসভার চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি জান্নাতুল ফেরদৌস ও ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান সহ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..