সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটবিরোধী অভিযান, ১৩ ডিলারকে জরিমানা তৃণমূলের আস্থা সাজ্জাদ মুন্নার হাতে, ছাত্রদলের নেতৃত্বে দেখার দাবি কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক জ্বালানি সংকটে রোববার থেকে নতুন অফিস সময়সূচি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান বাঞ্ছারামপুরে তেলের জন্য হাহাকার: সিন্ডিকেটের অভিযোগ কুড়িগ্রামে কিশোর কণ্ঠ মেধা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা নরসিংদীতে পুকুর থেকে যুবকের লা/শ উদ্ধার

সিংড়ায় পুকুরে বিষ দিয়ে মাছ নিধনে সর্বস্বান্ত মালেকের পরিবার

আমিনুল হক সিংড়া,(নাটোর) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

রাতের অন্ধকারে দুর্বৃত্তের দেওয়া বিষে নাটোরের সিংড়ায় এক পুকুরে পাবদা মাছের রেনু বিষ দিয়ে নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাতে
উপজেলার ৩ নং ইটালি ইউনিয়নের মুন্সি বাসবাড়ীয়া গ্রামের আব্দুর রহমান প্রামানিকের ছেলে টেম্পু চালক আব্দুল মালেক প্রামানিক এর লিজকৃত পুকুরে এ ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী মৎস্য চাষী আব্দুল মালেক জানান, তুলাপাড়া বাঁশবাড়িয়া দূর্গা মন্দিরের পূর্ব পাশে গত ২ বছর পূর্বে ০৩ বিঘা মন্দিরের পুকুর আমি লীজ নিয়ে চাষাবাদ করছিলাম । উক্ত পুকুরে পাবদা মাছের রেনু চাষ করেছিলাম। ঘটনার দিন গত (১৩ এপ্রিল) তারিখে আনুমানিক রাত্রী সাড়ে ১১ টার সময় পুকুরের মাছকে খাদ্য দিয়ে বাড়িতে চলে আসি। অদ্য (১৪ই এপ্রিল) তারিখ আনুমানিক সকাল ৫ ঘটিকার সময় আমি আমার লীজকৃত পুকুরে গিয়ে দেখি পুকুরে পাবদা মাছ মরে পানিতে ভেসে উঠেছে। অদ্য (১৪ এপ্রিল) তারিখ আনুমানিক রাত্রী ১২ ঘটিকা হইতে একই তারিখ আনুমানিক ভোর রাত্রী সাড়ে ৪ ঘটিকার মধ্যে যেকোন সময় কে বা কাহারা অজ্ঞাত নামা ব্যক্তি আমার ০৩ বিঘা লীজকৃত পুকুরের পানিতে বিষ দেয়। যাতে আমার ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকার প্রায় সাত লক্ষ পাবদা মাছ মরে যায়। এমতাবস্থায় ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি।

এ বিষয়ে সিংড়া থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..