বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পঞ্চগড়ে বাল্ব লাগাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে যুবকের মৃত্যু

মো:নয়ন আলী পঞ্চগড় প্রতিনিধ
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

পঞ্চগড়ের সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে আলাউদ্দিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধায় উপজেলার হাড়িভাসা ইউনিয়নের খালপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত ওই যুবক হাড়িভাসা ইউনিয়নের হাগুড়াপাড়া এলাকার হেলাল উদ্দীনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলাউদ্দীন গত বুধবার (২ আগস্ট) বিকেলে হাড়ি়ভাসা ইউনিয়নের খালাপাড়া এলাকায় তার বড় ভাই সহরাব উদ্দীনের শ্বশুর বাড়ি খালপাড়ায় যায়। বৃহস্পতিবার সন্ধায় ওই বাড়িতে বৈদ্যুতিক ত্রুটি হলে খালি পায়ে একটি বাল্ব লাগাতে যায়। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই- আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..