বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

মোহনগঞ্জে ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক

মোঃ রফিকুল ইসলাম  মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
ইয়াবা ও হেরোইনসহ নেত্রকোণা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু রায়হান প্রবান (২৭) ও মোঃ আঃ ওয়াহাব (২৮) আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পৌরশহরের টেংগাপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোহনগঞ্জ পৌর শহরের টেংগাপাড়া রোডস্থ মোঃ আবুল মিয়ার ছেলে মোঃ আঃ ওয়াহাব ও আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার ৪নং মাঘান-শিয়াধার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকের ছেলে।  মোহনগঞ্জ পৌরশহরের মাইলোড়া এলাকায় বসবাস করেন।
অভিযান পরিচালনাকারী এসআই কানাই লাল চক্রবর্তী বলেন, মাদক কেনা-বেচা হচ্ছে, এমন গোপন সংবাদে শহরের টেংগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘরে তাদেরকে পাওয়া যায়। পরে শরীর তল্লাশি করে ১০পিস ইয়াবা ও এক গ্রাম হেরোইন পাওয়া যায়। এরপর তাদেরকে আটক করা হয়।
আজ সকালে মোহনগঞ্জ থানার ওসি মোঃ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য মামলা দিয়ে মঙ্গলবার (১১ জুলাই) সকালে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..