রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৭ জন আহত।

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাকা গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, লক্ষীপাশা ইউনিয়নের বাকা গ্রামের আক্তার মোল্লা গ্রুপের সাথে একই গ্রামের সাবেক মেম্বার কামরুল গ্রুপের সাথে দীর্ঘ দিন ধরে বিবাদ চলে আসছিল। শনিবার (১৬ অক্টোবর) উক্ত বিবাদ মিমাংসার জন্য উভয় পক্ষ একটি শালিস বৈঠকের আয়োজন করে। শালিস বৈঠকের এক পর্যায়ে রাত আটটার দিকে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে বাঁকা গ্রামের কামরুল মোল্লা( ৫০), বর্তমান মেম্বর জিরু কাজী (৫৫), সুজন(৩০), মুমিন(৩০), রবিউল (৫৫), সহ বেশ কয়েকজন আহত হয়। গুরুতর আহত আব্দুল্লাহ, মুমিন ও রবিউলকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের স্থানীয় লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু হেনা মিলন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..