শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় সুপারি গাছের চারা রোপন নিয়ে সংঘর্ষে বাবা নিহত, ছেলে আহত খোকসায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা ডিসেম্বরে কিছু হলে সরকারের ব্যর্থতার কারণে হবে: নাহিদ ইসলাম তাহসিফ হত্যাকাণ্ডের আসামির রিমান্ড শুনানিতে ‘আদালতে সাংবাদিক কেন’ প্রশ্ন বিচারকের লোহাগড়ায় মাছবাহী পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত ফের প্রধানমন্ত্রী হতে চান নেতানিয়াহু, জাতীয় সরকার গঠনের আহ্বান শ্রমিক আন্দোলনে আওয়ামী লীগের সহিংসতার দায় জামায়াতের আমির এড়াতে পারেন না: রাশেদ খাঁন শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
Oplus_16908288

 

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মরহুম আব্দুল ওয়াদুদসহ প্রয়াত অন্যান্য শিক্ষক-কর্মচারীদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো.আব্দুর রহিম শেখের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক এস এম ছায়ের রহমান।

কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. শিমুল মোল্যা ও মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় স্মরণ সভায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মৃতিচারণ করে বক্তব্য দেন নড়াইল জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দীন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, প্রাক্তন শিক্ষার্থী বিসিএস স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কামরুল ইসলাম, বিসিএস শিক্ষা কর্মকর্তা প্রদীপ চক্রবর্তী, বিসিএস শিক্ষা পরিতোষ কুমার হোড়, কাশিপুর অম্বিকাচরণ (এ,সি) মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তামান্না খানম, ব্যাংকার শাহারিয়ার সবুজ, কাশিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফকির মিরাজুল ইসলাম, চিকিৎসক ফারজানা আক্তার বিথী, সুশান্ত কুমার ঘোষ, শিক্ষক মো. শাহিনুর রহমান, মো. জাকির হোসেন, শিক্ষক শাহ আলমগীর হোসেন , মো. আমিনুল হক, মো. রকিবুল ইসলাম, মো. আতিকুল ইসলাম, ইকরাম শিকদার, আবু ছালে মুছা, মো. শওকত শেখ, মুন্সী আরাফাত হোসেন প্রমুখ।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ,অভিভাবকবৃন্দ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো.আব্দুর রহিম শেখ।

সভায় বক্তারা মরহুম আব্দুল ওয়াদুদসহ প্রয়াত অন্যান্য শিক্ষক-কর্মচারীদের শিক্ষা, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরে তাদের কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।

স্মরণ সভায় বক্তারা বলেন, আদর্শ শিক্ষকের মৃত্যু হয় না। শিক্ষকরা তাদের সততা, দক্ষতা, যোগ্যতা,দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে গেছেন। আদর্শবান শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শুধু স্বপ্নই নয়, স্বপ্ন পূরণের সঠিক পথ দেখিয়েছেন। প্রতিটি মানুষ তার কর্মেই বেঁচে থাকেন। সরলতা ও ব্যক্তিত্ব মানুষকে কখনো মরতে দেয় না।

কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো.আব্দুর রহিম শেখ বলেন, মৃত্যুর পরও মানুষ তার কর্ম থেকে উপকৃত হয়। শিক্ষকরা তেমনি একজন ব্যক্তি। শিক্ষকরা শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক। একজন আদর্শ শিক্ষকের যেসব গুণাবলী থাকা দরকার অত্র বিদ্যালয়ের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদসহ প্রয়াত অন্যান্য শিক্ষক-কর্মচারীদের মধ্যে সবই ছিলো। তাদের শুন্যতা সহজে পূরন হবে না। মহৎ কর্মগুলের কারণে তাদের পরকালের জীবন সুখী হবে। আমরা প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে আগামী দিনেও দোয়া মাহফিল অব্যাহত রাখবো।

অনষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন কাশিপুর অম্বিকাচরণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আবু মুছা।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..