বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট

ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানবন্দরে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমানকে নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। মঙ্গলবার মাদারীপুরে জেলা জাতীয় নাগরিক পার্টি সভায় তিনি এ মন্তব্য করেন।‌

এসময় নাহিদ ইসলাম বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী দেশে আমাদের নিরাপত্তা দিতে পারেন না। আর যিনি পররাষ্ট্রমন্ত্রী বিদেশে আমাদের নিরাপত্তা দিতে পারেন না। যেই আমেরিকার সাথে তিনি এত চুক্তি করালেন, যেই ডক্টর মুহাম্মদ ইউনূসের মাধ্যমে উনি এ দেশের সরকারের অংশীদার হলেন সেই আমেরিকাতে ডক্টর মুহাম্মদ ইউনূসকে হেনস্তা করা হলো। এটা অবশ্যই ডক্টর খলিলুর রহমানের ব্যর্থতা এবং এর দায় তাকে নিতে হবে, নেওয়া উচিত। দেশে ও বিদেশে এ ধরনের সাহস যাতে কেউ না পায় সেজন্য আইনি এবং কূটনৈতিক ব্যবস্থা নিতে হবে।’

এনসিপি নেতা বলেন, ‘ডক্টর মুহাম্মদ ইউনূসকে নিউইয়র্কে হেনস্তা করেছে পতিত ফ্যাসিস্ট শক্তি। আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। এটাই প্রথম নয়, এর আগেও আওয়ামী লীগ এসব করেছে। কিন্তু সরকার কোনো ব্যবস্থা নেয়নি।’

তারেক রহমানের পরিকল্পনা ব্যর্থ উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘দেশের অর্থনীতির উপরে কেউ আর আস্থা রাখতে পারছে না। দেশে কোনো বিনিয়োগ আসছে না। দেশীয় ব্যবসায়ী যারা তারাও বিনিয়োগ করতে পারছে না। উদ্যোক্তারা বিনিয়োগ করতে পারছে না চাঁদাবাজির কারণে, টেন্ডারবাজির কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘মাদারীপুরের জেলায় এখনো প্রায় ৫৪ শতাংশ দারিদ্র্যের হার। মানুষ এখনো দরিদ্র এবং শিক্ষার হার ৫০ শতাংশেরও কম। মাদারীপুরে স্বৈরাচার আমলে এত উন্নয়নের কথা শুনেছি, এত স্বৈরাচারের নেতা আমরা এখান থেকে দেখেছি, এই মাদারীপুরকে যারা তটস্থ করে রাখত কিন্তু মাদারীপুরের জনগণের জন্য কিন্তু তারা কিছু করে নাই।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..