রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী ক্লোজ আদেশ প্রত্যাহার, লোহাগড়ায় বহাল ইন্সপেক্টর অজিত কুমার রায় নড়াইলে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিক আটক বিশেষ অভিযানে খোকসায় নিষিদ্ধ সংগঠনের ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার রাজধানীর ৭ স্থানে ১৪ ককটেল বিস্ফোরণ, থানার সামনে বাসে আগুন সিলেট গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ জবির ইকোনমিকস ক্যারিয়ার ক্লাবের নেতৃত্বে মাইশা-নাদিয়া দৌলতপুরে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেশে চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি সার মজুত

সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিশেষ প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সরকারকে আমরা বলেছিলাম সংস্কারের পথে যান। তবে সরকার দিল্লির পথে, শেখ হাসিনার পথে গেছে। তারেক রহমানকে বলব, যেই পথ শেখ হাসিনার সেই পথে আপনার মোদির সাথে দেখা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় জোট আয়োজিত ঢাকা-রংপুর লংমার্চের এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমাদের শীর্ষ নেতারা বলেন, আট দফা এক দফায় রূপান্তরিত হবে। সেই দফাটা হলো বাংলাদেশ থেকে তারেক রহমানের সরকারের পদত্যাগ। আমরা তরুণ প্রজন্ম দেখতে পেয়েছি বর্তমানে একটি শিশু সরকার রয়েছে। এটা একটা বিষধর সাপ। তারা বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আপনি মনে করেছেন, আওয়ামী লীগের কিছু ভোট ব্যাংক নিয়ে ক্ষমতায় বসে যা ইচ্ছা তাই করবেন, আর আমরা বসে বসে আঙুল চুষবো। এমন বাংলাদেশ আর হবে না।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে ‘হ্যাঁ’ রায় দিয়েছে। এ রায়ের বাস্তবায়ন ছাড়া বিকল্প কোনো পথ আমরা তারেক রহমানের সামনে রাখবো না।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..