রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহ্বায়ক কমিটি অনুমোদন

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
Oplus_16908288

বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহ্বায়ক কমিটি অনুমোদন

০৬ ফেব্রুয়ারী ২০২৬, শুক্রবার হেরিটেজ রিসোর্ট, মাধবদী, নরসিংদীতে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারন সভায় বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির আহবায়ক কমিটির কার্যক্রম ও খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদিত হয়।

সোসাইটির আহবায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় আহবায়ক অধ্যাপক ডা. মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায়..

১। বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির সর্বশেষ নির্বাচিত নির্বাহী কমিটির নিস্ক্রিয়তা, বিলুপ্তি ও মেয়াদোত্তীর্ণের পরিপ্রেক্ষিতে; বিশেষ পরিস্থিতিতে সোসাইটির নিয়মতান্ত্রিক কার্যকারিতা বজায় রাখতে গঠিত ‘আহ্বায়ক কমিটি’র কার্যক্রম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের দ্বারা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

২। গঠনতন্ত্র সংশোধন কমিটির সভাপতি অধ্যাপক ডা. সাইয়্যেদা সুলতানা খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) হস্তান্তর করেন।গঠনতন্ত্র সংশোধন কমিটির সদস্য অধ্যাপক ডা. মোর্শেদ নাসির ও অধ্যাপক ডা. খোরশেদ আলম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সদস্যদের সামনে খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) উপস্থাপন করেন। অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন, সহযোগী অধ্যাপক ডা. মাসুমা খানমসহ সদস্যগন খসড়া গঠনতন্ত্রে কয়েকটি সংশোধনী সংযুক্তির প্রস্তাব করেন। সংগঠনের আহবায়ক সংশোধনী প্রস্তাবসহ খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ অনুমোদনের প্রস্তাব সদস্যদের সামনে উপস্থাপন করেন। সভায় উপস্থিত সকল সদস্যগন প্রস্তাবের পক্ষে একমত পোষণ করায় বাংলাদেশ ফার্মাকোলজিক্যাল সোসাইটির খসড়া গঠনতন্ত্র (সংশোধিত) ২০২৬ সর্বসম্মতিক্রমে গৃহিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এটিএম ফরিদ উদ্দীন, অধ্যাপক ডা. আবদুচ ছালাম, অধ্যাপক ডা. জালালুদ্দিন ইকবাল, অধ্যাপক ডা. এলিজা ওমর, অধ্যাপক ডা. নিলুফার ইয়াসমিন, অধ্যাপক ডা. মুহিবুর রহমান, অধ্যাপক ডা. আফরোজা মোমেন, অধ্যাপক ডা. আন্দালিব মোস্তফা ইকবাল ইরা, অধ্যাপক ডা. শাকিল আখতার, অধ্যাপক ডা. লিপিকা কাইয়ুম আজাদ, অধ্যাপক ডা. আবুল কালাম ইউসুফ শিবলী, অধ্যাপক ডা. এসএম মাহিদ আল হাসান, সহযোগী অধ্যাপক ডা. এএফ মোহাম্মদ শফিকুল আলম, সহযোগী অধ্যাপক ডা. মাসুমা খানম, সহযোগী অধ্যাপক ডা. আজমেরী মমতাজ লিজা, ডা. মেজর (অব.) খোশরোজ সামাদ, সহকারী অধ্যাপক ডা. মোশফিকা মেহজাবীন, সহকারী অধ্যাপক ডা. আরিফুর রহমান, সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান পলাশসহ ফার্মাকোলজিস্টবৃন্দ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..