রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঢাকা-৮ আসনে নাসীরউদ্দীন পাটোয়ারীর নির্বাচনী প্রচারণায় হামলা

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
Oplus_16908288

এবি পার্টির তীব্র নিন্দা ও প্রতিবাদ :ঢাকা-৮ সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাসীরউদ্দীন পাটোয়ারীর নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এবি পার্টি জানায়, মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টার দিকে রাজধানীর হাবিবুল্লাহ কলেজের সামনে নাসীরউদ্দীন পাটোয়ারীর শান্তিপূর্ণ নির্বাচনী প্রচারণা চলাকালে ছাত্রদলের একটি উচ্ছৃঙ্খল গ্রুপ অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা এ সময় প্রার্থীর ওপর একাধিক পচা ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে।
দলটির পক্ষ থেকে বলা হয়, এ ন্যাক্কারজনক হামলা গণতান্ত্রিক রাজনীতির ওপর সরাসরি আঘাত এবং নির্বাচনকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।
এ ঘটনায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ বিবৃতিতে বলেন, বিরোধী প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন ও হামলার মাধ্যমে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা নতুন নয়। তবে জনগণ এসব সন্ত্রাসী কৌশল প্রত্যাখ্যান করবে। গণতন্ত্রের পথ কখনো সন্ত্রাস দিয়ে রুদ্ধ করা যায় না।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় সংশ্লিষ্ট প্রশাসন এড়িয়ে যেতে পারে না বলেও তারা মন্তব্য করেন।
বিবৃতিতে আরও বলা হয়, সকল বাধা, ভয়ভীতি ও সন্ত্রাস উপেক্ষা করে ১১ দলীয় জোট জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন অব্যাহত রাখবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..