বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্বৈরাচার পালিয়ে গেছে, কিন্তু স্বৈরাচারের ভূত এখনো রয়ে গেছে. বকশিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত টাঙ্গাইলে “কৃষক কার্ড” বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান একই ফিলিং স্টেশনে বারবার তেল নিতে গিয়ে ৩ আরোহী জরিমানা ৪৮ হাজার লিটার ফার্নেস অয়েল জব্দ, উদ্ধার ১২ একর সরকারি জমি ১৬ বছরেও প্লট বুঝে পাননি গ্রাহকরা, সোনাইমুড়ীতে ক্ষোভ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

খোকসায় ডলফিন হত্যা করে টিকটকে ভিডিও প্রকাশের অপরাধে এক যুবক আটক!

জাহাঙ্গীর আলম রানা কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

কুষ্টিয়ার খোকসা উপজেলায় এক যুবক বিলুপ্তপ্রায় জলজ প্রাণী ডলফিন (শুশুক) হত্যা করে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ভিডিও প্রকাশের অভিযোগে গ্রেফতার হয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৫) সকাল ৯টার দিকে খোকসা থানার আমবাড়ীয়া গ্রামে। আসামির নাম মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা মোঃ আঃ আওয়াল, সাং আমবাড়ীয়া পূর্বপাড়া, থানা খোকসা, জেলা কুষ্টিয়া।

সাদ্দাম হোসেন ডলফিন (শুশুক) হত্যা করে তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। এতে তিনি বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩৭ ও ৪১ ধারা ভঙ্গ করেছেন বলে জানা গেছে।

ঘটনার পর বনবিভাগের এক কর্মকর্তা বাদী হয়ে খোকসা থানায় মামলা নং-০৮, তাং-৩০/১০/২০২৫ খ্রিঃ দায়ের করেন। পরে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রাত আনুমানিক ১১টার দিকে খোকসা কলেজ রোড এলাকা থেকে আসামিকে গ্রেফতার করে।

পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম

বনবিভাগ সূত্রে জানা যায়, ডলফিন বা শুশুক বাংলাদেশের অন্যতম সংরক্ষিত জলজ প্রাণী। এদের হত্যা বা শিকার করা আইনত দণ্ডনীয় অপরাধ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..