সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না

বিশেষ প্রতিনিদি
  • আপলোডের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন,
আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সাজানো নির্বাচন আয়োজনে কোনো দেশপ্রেমিক রাজনৈতিক দল অংশ নেবে না।

সোমবার (১ সেপ্টেম্বর) পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেন। জাতীয় প্রেসক্লাবে এ বৈঠকের আয়োজন করে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ।

তিনি আরও বলেন, পিআর পদ্ধতি নিয়ে একটি দল জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। কেয়ারটেকার সরকার পদ্ধতির গুরুত্ব যে জাতি বুঝেছে, সে জাতি পিআর পদ্ধতিও বুঝবে। আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে যোগ্য মানুষেরা সংসদে যেতে পারবে।

তিনি দাবি করেন, বেশিরভাগ ভোটারের প্রতিনিধিত্বকারী দলগুলো আগামী নির্বাচনে পিআর চায়। গণভোটে পিআর পদ্ধতি গ্রহণযোগ্য না হলে আমরাও পিআর-এর দাবি থেকে সরে আসবো।

স্বৈরাচার তৈরির কোনো সুযোগ না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার না হলে আগামীতে যে ক্ষমতায় যাবে সেই স্বৈরাচার হবে। বিদ্যমান রাষ্ট্র কাঠামোয় যদি আমরাও ক্ষমতায় যাই, স্বৈরাচার হয়ে যাব।

এ সময় অধ্যাদেশ বা গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনিভিত্তি এবং আগামী জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবি জানান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..