রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোহনগঞ্জে অটোরিকশা চালকের গ’লাকা/টা লা’শ উদ্ধার

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে পরিত্যক্ত একটি ভবনের কক্ষ থেকে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ বলছে, নৃশংসভাবে হত্যার পর দুর্বৃত্তরা তার লাশ ফেলে রেখে যায়।

মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার ৬নং ইউনিয়ন আদর্শনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

অটোরিকশা চালক মো. ইদু মিয়া (২০) উপজেলার হাটনাইয়া কামারগাঁও গ্রামের মৃত আনজুবালি মিয়ার ছেলে। তিনি নানার বাড়ি আদর্শনগর শিবির এলাকায় বসবাস করছিলেন।

মোহনগঞ্জ থানার (ওসি) আমিনুল ইসলাম নিহতের পরিবারের বরাতে বলেন, সোমবার রাতে ইদু মিয়া তার ছোট ভাই ইয়াসিনের সঙ্গে ঘুমাতে যান। রাতের এক পর্যায়ে ইদু মিয়ার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কেউ তাকে বলে, তার টাকা নিয়ে বাইরে যেতে। পরে ইদু মিয়া ঘর থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। আজ সকালে তার ছোট ভাই ঘুম থেকে উঠে ইদু মিয়াকে ঘরে দেখতে পাননি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা শিবির এলাকার প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত একটি কক্ষে ইদুর গলাকাটা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তের বরাতে ওসি বলেন, লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। কি কারণে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে এর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..