রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আট বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

নেত্রকোণার আটপাড়ায় ৮ বছরের এক মাদরাসা ছাত্রকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মাসুম মিয়া (৪৪) নামে এক অটোরিকশা চালককে আটক করেছে পুলিশ।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ব্রুজের বাজার সংলগ্ন জঙ্গলে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী অটোরিকশা চালক মাসুম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটক অটোরিকশা চালক মাসুম উপজেলার পালপাড়া গ্রামের নুরুল হকের ছেলে।

ভুক্তভোগী শিশুটি উপজেলার বানিয়াজান ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। সে স্থানীয় একটি মাদরাসায় নাজেরা বিভাগে পড়ে।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই ছাত্র প্রতিদিনের মতো মাদরাসা শেষে বাড়ি ফিরছিল। এ সময় সে মাসুম মিয়ার অটোরিকশায় ওঠে। অভিযুক্ত চালক শিশুটিকে খাবারের প্রলোভন দেখিয়ে একটি নির্জন জঙ্গলে নিয়ে ধর্ষণ চেষ্টা চালায়। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এসময় চালককে ধরে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।

এ ঘটনার রাতে শিশুটির বাবা বাদী হয়ে অটোরিকশা চালক মাসুম মিয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আটপাড়া থানার ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে ওই মামলায় মাসুম মিয়াকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..