রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : সোমবার, ৩ মার্চ, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে রাব্বি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। ছুরিকাঘাতে রাব্বির ফুসফুস বের হয়ে গিয়েছিল।

রবিবার রাত ৮টার দিকে পৌরশহরের টেংগাপাড়া এলাকায় রেলস্টেশন পুকুরপাড়ে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হলে রাত ১১টার দিকে মারা যান রাব্বি।

মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাব্বি পৌরশহরের টেংগাপাড়া এলাকার আনিছ মিয়ার ছেলে। আনিছ মিয়া পেশায় একজন মাছ ব্যবসায়ী। রাব্বি তার বাবার সাথে মাছের ব্যবসা করতো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা সময় রাব্বি মৎস্য আড়তে মাছ বিক্রি করছিল। রাত ৮টার দিকে রেলস্টেশন পুকুরপাড়ে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে ছুরিকাঘাতের পর প্রাণ বাঁচাতে পুকুরে লাফিয়ে পড়ে রাব্বি। চিৎকার শুনে আশপাশের লোকজন রাব্বিকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত রাব্বিকে মমেক হাসাপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক। রাত ১১টার দিকে মমেক হাসাপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..