সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

বরুড়ায় শতাধিক ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আরাফাত হোসেনঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

কুমিল্লার বরুড়ায় অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে অসহায় ও দুস্থ নারী-পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বরুড়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার এর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ সভায় সভাপতিত্ব করেন বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু এমং মারমা মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানার ওসি(তদন্ত) মমিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি নু এমং মারমা মং বলেন, এই উদ্যোগের জন্য বরুড়া থানা প্রেসক্লাবের সদস্যদের ধন্যবাদ জানাই । এ ধরনের আয়োজন শীতার্ত অসহায় মানুষের সহায় হিসেবে কাজ করবে।

বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার বলেন, সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। এছাড়াও সংগঠন ও আমাদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়-দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের সহায়তা করে আসছে। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন, প্রচার সম্পাদক সৌরভ লোধ, দপ্তর সম্পাদক রাকিবুল ইসলাম, নির্বাহী সদস্য মাহবুব কবীর, সদস্য আবুল হোসেন সাজু, কুদ্দুস মজুমদার, খোরশেদ আলম, জাহাঙ্গীর হোসেন মীর, তোফাজ্জল হোসেন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..