রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নেত্রকোণা সদরের লক্ষীগঞ্জ ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫
নেত্রকোণা সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মো. আজাহারুল হক ওরফে তুহিনকে গ্রেফতার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে তাকে নিজ ইউপি’র বিরামপুর এলাকায় থেকে গ্রেফতার করা হয়।
চেয়ারম্যান মো. আজাহারুল হক ওরফে তুহিন চকপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদ আহমেদের ছেলে। আওমীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ও নিজ ইউনিয়নে একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তিনি।
এর আগে তুহিন চেয়ারম্যান একটি মামলায় আগাম জামিন নিয়ে এলাকায় অবস্থান করছিলেন। বিশেষ ক্ষমতা আইনের আরেকটি মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে গত ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর থেকে পলাতক ছিলেন তুহিন চেয়ারম্যান।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, গত বছরের ৩ সেপ্টেম্বর (মামলা নং-০৫) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তুহিন চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়। সাতদিনের রিমান্ড আবেদনসহ আজ (বুধবার) দুপুরের দিকে জেলা আদালতে তাকে সোপর্দ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..