সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

বিজিবি কর্তৃক ভারতীয় মদ জব্দ

মোঃ রফিকুল ইসলাম, :
  • আপলোডের সময় : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
নেত্রকোণার সীমান্তবর্তী উপজেলা কলমাকান্দা থেকে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক জব্দকৃত মালিকবিহীন মাদকের মধ্যে রয়েছে ভারতীয় ‘আইস ভদকা’ ও ‘এমসি ডোয়েলস’ ব্র্যান্ডের মদ।
রবিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান ৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।
তিনি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র আওতাভূক্ত কলমাকান্দা উপজেলাধীন বরুয়কোনা বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল গত শনিবার আনুমানিক সোয়া ৮টার দিকে অভিযান পরিচালনা করেন। ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৮১ এমপি হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মালিকবিহীন ভারতীয় মদ জব্দ করতে সক্ষম হয় বিজিবি’র টহল দলটি।
জব্দকৃত ৪৭ বোতল মাদকের মধ্যে রয়েছে ‘আইস ভদকা’ ও ‘এমসি ডোয়েলস’ নামক ভারতীয় ব্র্যান্ডের মদ। অবৈধপথে আনা এসব বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল গুলো নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’ও এই কর্মকর্তা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..