রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে চালক নিহত

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে এর চালক নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লরি চালকের মৃতদেহ উদ্ধার করে।
নিহত লরি চালক নিলয় দাস (২১) কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়ায় গ্রামের যতিন্দ্র দাসের ছেলে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে কলমাকান্দা-ঠাকুরাকোণা আঞ্চলিক মহাসড়কের কলমাকান্দার আশারানী নামক এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বালু বোঝাই লরিটি আশারানী নামক এলাকায় দিয়ে যাওয়ার সময় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলয় দাস লরির নীচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লরির চালকের মৃতদেহ উদ্ধার করেন।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে নিহত লরি চালক নিলয় দাসের মৃতদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..