রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টা, আটক-২

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
নেত্রকোণায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে যাত্রীবাহী বাস থামিয়ে ডাকাতির চেষ্টাকালে দুই ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শনিবার (২ নভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে পূর্বধলা উপজেলার হামিদপুর বাজার এলাকায় নেত্রকোণা- ময়মনসিংহ সড়ক থেকে থেকে তাদের আটক করা হয়।
রোববার (৩ নভেম্বর) সকালে নেত্রকোণা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার চরপাড়া গ্রামের হাজী জয়নাল আবেদীনের ছেলে মো. খাইরুল ইসলাম (৪২) ও একই উপজেলার শ্যামগঞ্জ এলাকার আ. হালিম মাস্টারের ছেলে আল মামুন (৪৪)।
সেনা কর্মকর্তা জিসানুল হায়দার জানান, নেত্রকোণা-ময়মনসিংহ সড়কের হামিদপুর বাজার এলাকায় গত রাতে ঢাকাগামী যাত্রীবাহী একটি (সেন্টমার্টিন পরিবহন) বাস ডাকাতির উদ্দেশে থামায় ওই দুই ব্যক্তি। বাসে উঠে ডিবি পুলিশ পরিচয় দিয়ে যাত্রীদের তল্লাশি শুরু করে তারা। এতে ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়। যানজট দেখে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়। সেনাবাহিনী দেখে ওই দুই যুবক পালানোর চেষ্টা করে। এসময় তাদের আটক করে সেনাবাহিনী। জব্দ করা হয়  মোটরসাইকেলসহ আটকদেরকে পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
পূর্বধলা থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পরে বিকেলে তাদের আদালতে পাঠানো হবে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..