রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি-সহ গ্রেপ্তার-৭ 

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওন-সহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৭ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টেবর) রাত ৯টা থেকে ১২টার মধ্যে নেত্রকোণা ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রবিউল আওয়াল শাওনকে গ্রেপ্তার করা হয়েছে ময়মনসিংহ শহরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু জোবায়ের,একই ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম,পূর্বধলা উপজেলার বিশকাকুনি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম এবং বারহাট্টা উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আওয়ামী লীগ কর্মী জাকির হোসেন।
এ বিষয়ে নেত্রকোণা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময় আন্দোলনকারীদের ওপর হামলা, স্থাপনা ভাঙচুর, লুটপাটসহ নাশকতার ঘটনা ঘটানোর অভিযোগ আছে। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..