রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

রামপালে শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ মিছিল

রাকিবুল ইসলাম সুমন বাগেরহাট প্রতিনিধ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
বাগেরহাটের রামপালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে উপজেলা জাতীয়তাবাদী যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগস্ট) সকাল দুপুর ১২ টায় উপজেলা যুবদলের আয়োজনে রামপাল সদরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল থেকে উপজেলার সকল ইউনিয়ন থেকে রামপালে জড়ো হতে থাকে যুবদলের নেতা-কর্মীরা।  এরপর থানা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতা-কর্মীরা। বিক্ষোভ মিছিলে ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই স্লোগান দেন নেতা-কর্মীরা
মিছিলটি সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব এস এম আলমগীর কবির বাচ্চুর সঞ্চালনায় প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান পিয়াল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী শাহাজালাল,  রামপাল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান সুমন, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ওয়াহেদুজ্জামান সাবু, কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক  ইসমাইল মোল্লা খোকনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..