সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

মুরাদনগরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিল্পী আক্তার (২১) নামের এক গৃহবধুকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।  ঘটনার পর থেকে স্বামী মো.গিয়াস উদ্দিন (২৮) পলাতক রয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল দশটার দিকে মুরাদনগরে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন গিয়াস উদ্দিনের ঘরে এ ঘটনা ঘটে।
নিহত শিল্পী আক্তার উপজেলার টনকি ইউনিয়নের রুক্কু মিয়ার মেয়ে।
নিহতের মা সুরাইয়া বেগম (৫৭) কন্না জড়িত কন্ঠে বলেন, ‘গত দশ মাস আগে পারিবারিক ভাবে গিয়াস উদ্দিনের সাথে আমার মেয়ে শিল্পীর বিয়ে হয় এবং সে চার মাসের গর্ভবতি। বিয়ের পর মেয়েকে প্রায় সময় বিভিন্ন অজুহাতে মারধর করতো গিয়াস। কিন্তু মূল বিষয় ছিলো বাপের বাড়ি থেকে তাকে টাকা এনে দেয়া। আমি যদি জানতাম এই ডাকাত আমার মেয়েকে গলা কেটে হত্যা করবে তাইলে আমার কলিজার টুকরাকে তার সংসারে  দিতাম না।’
এ ব্যাপারে মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ঝগড়ায় জড়ান তারা। এরপর ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর গলা  কেটে হত্যা করেন স্বামী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় শিল্পী আক্তারকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক স্বামী পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..