রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”  প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী ২০২৪ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

দেলোয়ার চৌধুরী:লাকসাম কুমিল্লা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

কুমিল্লা জেলার লাকসাম উপজেলা বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে উপজেলা পরিষদের মাঠে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শন উদযাপন করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. রকিবুল হাসানের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী

প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ. কে. এম. রকিবুল হাসান জানান, এবার প্রদর্শনীতে ৪২টি স্টল অংশগ্রহণ করে। এরমধ্যে রয়েছে- গবাদিপশুর ওষুধ ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, পশু ও পাখির খামার, দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উন্নত জাতের এবং অধিক উৎপাদনশীল জাতের গবাদি পশু যেমন: গাভী, বাছুর, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, সৌখিন পাখি, পোষা প্রাণী এবং বিভিন্ন প্রযুক্তি প্রদর্শন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার প্রসাদ কুমার ভাওয়াল, যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন।

আলোচনা শেষে স্টল পরিদর্শন করেন অতিথিরা প্রদর্শনীতে ছিলো প্রায় ৪২ টি স্টল। সেই সব স্টলগুলোতে প্রাণী সম্পদ সংশ্লিষ্ট বিভিন্ন প্রযুক্তির যন্ত্রপাতি এবং বিভিন্ন গৃহপালিত পশু-পাখি স্টলগুলোতে থাকা খামারিদের মাধ্যমে প্রদর্শিত হয়।এছাড়াও সুফলভোগী খামারিরা তাদের তাদের সুযোগ -সুবিধার কথা তুলে ধরেন উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ১৮ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ উদ্ধোধন করেন। যা সরাসরি সকল প্রাণিসম্পদ দপ্তরে মাল্টিমিডিয়ায় প্রচারিত হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..