রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে সামিয়া ইসলাম স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার।
  • আপলোডের সময় : সোমবার, ৪ মার্চ, ২০২৪

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে সামিয়া ইসলাম (১৫) নামের নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ মার্চ) সকাল পৌনে ১১ টার দিকে পৌরসভার বেউথা এলাকার কালীগঙ্গা নদী থেকে ওই ছাত্রীর মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। নদীতে ভাসমান ওই স্কুল ছাত্রী সামিয়া ইসলাম (১৫) কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার সাইফুল ইসলামের মেয়ে। তারা শহরের গঙ্গাধরপট্টি এলাকায় ভাড়া থাকতো। বাবা মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে চাকুরি করে।

সামিয়া ইসলাম মানিকগঞ্জের সরকারী সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, শনিবার (২ মার্চ) সামিয়া ইসলামের পক্ষ থেকে নিখোঁজ হয়েছে এমন একটি সাধারণ ডায়েরি করেন। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি মেয়ের মরদেহ কালীগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় আছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..