সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রসায় উৎসব মুখর পরিবেশে বই বিতরণ।

বরুড়া (কুমিল্লা)সংবাদদাতা ঃ
  • আপলোডের সময় : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

সারা দেশের ন্যায়, কুমিল্লার বরুড়া উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ উৎসব পালিত হয়েছে। তার ধারাবাহিক ভাবে গত ০১ জানুয়ারি বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় সকাল ১১ টা ৩০ মিনিটে পবিত্র কোরআন তেলোয়াত ও স্বাগত বক্তব্যর মাধ্যেমে বই বিতরণ উৎসবে শুভ সূচনা করেন মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আলী আকবর ফারুকী। উক্ত মাদ্রাসার সহকারী মৌলভী মো. শাহজান সিদ্দিকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও পৌরসভার মেয়র বক্তার হোসেন বখতিয়ার- এবং তিনি উপস্থিতি শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্যতে বলেন, প্রিয় শিক্ষার্থীগন তোমরা নতুন বই হাতে পেয়ে যতটা খুশি হতে পেরেছ, আশা করি সু-শিক্ষা গ্রহন করে এই দেশকে তোমরা পরিবর্তনশীল করে তুলবে এবং আধুনিক বাংলাদেশ গড়তে তোমাদের অপরিসীম ভূমিকা কামনা করি। তিনি আরো বলেন, সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ে তুলতে আসন্ন জাতীয় নির্বাচনকে লক্ষ্য করে, কুমিল্লা ০৮ বরুড়ার নৌকার প্রার্থী আবু জাফর মোহাম্মদ শফি উদ্দিন (শামীম) এর পক্ষে ০৭ জানুয়ারি নৌকার ভোট চেয়ে উপস্থিতি অভিভাবকদের প্রতি আহবান করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার ভাইস প্রেন্সিপাল মাওলানা মিজানুর রহমান জাফরী এবং মাদ্রাসার বিদ্যুৎসাহী সদস্য, এজিএস শাহজাহান, মাদ্রাসার অভিভাবক সদস্য সাংবাদিক রোটা, ওমর ফারুক, ও অলিউল্লা আহম্মেদসহ মাদ্রাসার সকল শিক্ষার্থী ও অভিভাবকগন।

উক্ত দিনে মাদ্রাসার প্রথম শ্রেনি থেকে ৯বম শ্রেনীর প্রথম ও তৃতীয় স্থানের সকল শিক্ষার্থীর হাতে আনন্দের সাথে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..