রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কুমিল্লা মুরাদনগর উপজেলায় উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় প্রধানদের মাঝে বই বিতরন

আব্দুল্লাহ আল মাহফুজ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধঃ
  • আপলোডের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

কুমিল্লা মুরাদনগর উপজেলার ৩ শত ৫৩টি বিদ্যালয়ের প্রায় ৬০ হাজার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবর্ষের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য বই পোঁছে দেওয়ার লক্ষ্যে পাঠ্য বই বিতরনের কাজ শুরু করেছে উপজেলা শিক্ষা অফিস।
বুধবার সকাল ১০টায় উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে বই বিতরনের কাজ শুরু করা হয়।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২০৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১৪৯টি কিন্ডারগার্ডেনের প্রথম শ্রেনী থেকে পঞ্চম শ্রেনী পর্যন্ত ষাট হাজার শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতে বিনামূল্যের পাঠ্য বই বিতরনের জন্য ৩ লক্ষ ৩০ হাজার টি নতুন বই প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হবে। এবং ১ জানুয়ারী সোমবার বই উৎসবের মাধ্যমে শিশুদের মাঝে বই বিতরনের শুভ উদ্বোধন করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো: কামাল হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার মদন গোপাল চক্রবর্তী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতিরি সভাপতি রেবেকা সুলতানা, পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন মাঝি, কচুয়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদ্দুছুর রহমান, গোমতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনিন বেগম শিউলি, বাবুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা রহমান, চুলুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুল ইসলাম শাহিন, পান্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাশেদুল জামানসহ স-স স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..