রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নরসিংদী সরকারি কলেজ পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার। 

নাসির উদ্দিন : নরসিংদী জেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩
 নরসিংদীতে ফাইজুল মিয়া (১৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৩ সেপ্টেম্বর রবিবার সকালে নরসিংদী সরকারি কলেজের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত ফাইজুল মিয়া শিবপুরের হোসেন মোল্লার ছেলে। ছেলেটি মানসিক ভারসাম্যহীন ছিলো বলে জানিয়েছেন তার বাবা হোসেন মোল্লা।
প্রত্যেক্ষ দর্শীরা জানান, সকালে নরসিংদী সরকারি কলেজের হোস্টেলে থাকা শিক্ষার্থীরা পুকুরের পূর্বপাশে মরদেহটি ভাসতে দেখে কলেজ কর্তৃপক্ষকে খবর দেয়। পরে কলেজ কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
নিহত কিশোর কলেজের শিক্ষার্থী না। গতকাল দিনের কোনো এক সময় গোসলে নেমে হয়ত তলিয়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে কলেজ কর্তৃপক্ষ।  কিভাবে কি ঘটলো, সেটি উদ্ধারে কাজ করছে পুলিশ।
এ ব্যাপারে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম ভূঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..