রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

একই সরকার বার বার ক্ষমতায় থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হয়ঃ মমতাজ বেগম (এমপি)”

মো. মামুন হোসাইন, মানিকগঞ্জ (সিংগাইর) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩

 মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, একটি দেশে একই সরকার বার বার ক্ষমতায় থাকলে দেশে ব্যাপক উন্নয়ন হয়। বাংলাদেশেও তাই হচ্ছে। আপনাদের সকলের সহযোগিতা চাই, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। এবং দেশের উন্নয়ন অব্যাহত থাকে। শনিবার(৮ জুলাই) দুপুরে সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের মধুর আড্ডা রেস্টুরেন্টে কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার পর পর ক্ষমতায় আসায় অবহেলিত মানিকগঞ্জে রাস্তা-ঘাট,ব্রিজ-কালডার্ট, মসজিদ-মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান,পদ্মার বেড়িবাঁধসহ ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের দলের অনেক নেতা আছেন যারা সরকারের এতো উন্নয়ন অস্বীকার করেন। তারা আবার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চান। আপনারা আর যাই বলেন, দেশের উন্নয়নের কথা অস্বীকার কইরেন না।

সিঙ্গাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরুদ্দিনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোলাইডাংগা মুক্তিযুদ্ধ স্মৃতি কলেজের অধ্যক্ষ কোহিনূর ইসলাম, বায়রা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবু দুলাল চন্দ্র রায়,বায়রা ডিগ্রি কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোহম্মদ আলী,সিঙ্গাইর সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল রেজাউল সামীম,জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মৃদুলা রহমান, সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশার, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, বাবু স্বপন কুমার মন্ডল, মোশারফ হোসেন প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..