বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
দৌলতপুরে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময় গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি মির্জা ফখরুল দেশে চাহিদার তুলনায় ১৫ লাখ টন বেশি সার মজুত আওয়ামী লীগের ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায়ের পর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ মাদক কারবারিরাও একদিন ভালো পথে ফিরবে: এমপি সরোয়ার আলমগীর চারবার গুলিবিদ্ধ, তিনবার কারাবরণ—কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় বোরহান উদ্দিন ইশরাক সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার এশিয়ান টেলিভিশনের নড়াইল জেলা প্রতিনিধি কাজী আশরাফ সড়ক দুর্ঘটনায় নিহত  নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে ভ্যানচালককে কুপিয়ে হত্যা

দৌলতপুরে শিক্ষার মানোন্নয়নে জেলা প্রশাসকের মতবিনিময়

আব্দুল আওয়াল, দৌলতপুর(মানিকগঞ্জ)প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_16908288

 

মানিকগঞ্জের দৌলতপুরে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের পরিবেশ, বিদ্যালয়ের শৃঙ্খলা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে দৌলতপুরে পৌঁছালে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলভিয়া স্নিগ্ধা, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..