বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
স্ত্রী চাওয়া মাত্রই দিতে হবে দেনমোহর, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ক্ষুধার্ত বিএনপি এখন পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেবে সরকার প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন জবির ১৬ শিক্ষার্থী  দৌলতপুরের কলিয়ায় সার নিতে কৃষকের ভিড় খোকসায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত  খোকসায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২: মোবাইল কোর্টে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড জাতীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত ভোলার সাহিদা সুমনা খোকসা থানার নবাগত ওসি জাহেদুর রহমানের সঙ্গে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ফ্যামিলি কার্ড কর্মসূচিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

দৌলতপুরের কলিয়ায় সার নিতে কৃষকের ভিড়

আঃ আওয়াল, দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া বাজারে বিসিআইসি সার ডিলারের গুদামে সার নিতে কৃষকদের ব্যাপক ভিড় দেখা গেছে। চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় কৃষকদের মধ্যে অসন্তোষ ও উত্তেজনা সৃষ্টি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস। পরে পুলিশি নিরাপত্তায় সুশৃঙ্খলভাবে সার বিতরণ করা হয়।

ডিলার মেসার্স রাজ্জাক অ্যান্ড কোং-এর গুদাম ম্যানেজার মোঃ আশিক জানান, বরাদ্দকৃত সার শতভাগ বিতরণ করা হয়েছে। নতুন বরাদ্দ পাওয়া গেলে তা যথাযথভাবে বিতরণ করা হবে।

এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শাহাদত হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..