রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা

কেশবপুর (যশোর) প্রতিনিধি।।
  • আপলোডের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩

৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেলেন আরো ৪৫ ভূমিহীন পরিবার কেশবপুর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেলেন আরো ৪৫টি ভূমিহীন-গৃহহীন পরিবার। এনিয়ে কেশবপুর উপজেলায় ২২৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল জমি ও ঘর।

২২ মার্চ বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনর্বাসনকল্পে ৪র্থ পর্যায়ে ৩৯,৩৬৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন এবং সারাদেশে ৭টি জেলা ও ১৫৯টি উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন।
তারই অংশ হিসেবে কেশবপুর উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার এবং পুনর্বাসনকল্পে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহারের জমি ও গৃহ ৪৫টি ভূমিহীন-গৃহহীন পরিবারের নিকট জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান এঁর সঞ্চালনায় ভূমিহীন-গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন।
জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলমগীর হোসেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..