রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
​খোকসায় চুরির মামলার আসামী গ্রেফতার, জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ ফটিকছড়িতে আধুনিক ইকোনমিক জোন গড়ার পরিকল্পনা এমপি সরোয়ার আলমগীরের।  স্লুইজ গেটের অভাবে জলাবদ্ধতায় হাজার হাজার একর জমি খোকসায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হলে বৃহস্পতিবার পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা রাঙ্গাবালীতে পাকা রাস্তা না থাকায় ভোগান্তিতে  হাজারো মানুষ ​খোকসার নতুন ইউএনও খালিদ বিন মনসুর: দায়িত্ব গ্রহণ ​খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

বেনাপোলে ২৩ টি তাজা ককটেল উদ্ধার

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

রবিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় বেনাপোল স্থলবন্দরের ৩৫ নং কেমিক্যাল গোডাউনের পশ্চিম পাশে ইউনুস মার্কেটের পূর্ব পাশে একটি মুদিখানা দোকানের পিছনে ড্রেনের মধ্য হতে পরিত্যক্ত অবস্থায় ২৩ টি তাজা ককটেল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, গোপন সংবাদে জানতে পারি বেনাপোল পোর্ট থানার ৩৫ নং কেমিক্যাল গোডাউনের পাশে একটি মুদিখানা দোকানের পিছনে ড্রেনের মধ্য পরিত্যক্ত অবস্থায় ২৩ টি তাজা ককটেল রয়েছে। এমন খবরে, বেনাপোল পোর্ট থানার একটি টিম সেখানে অভিযান চালিয়ে ২৩ টি তাজা ককটেল উদ্ধার করেন। তিনি আরো জানান কে বা কারা এ ককটেল রেখেছেন তা খতিয়ে দেখা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..