রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
​খোকসায় চুরির মামলার আসামী গ্রেফতার, জবানবন্দীর জন্য আদালতে প্রেরণ ফটিকছড়িতে আধুনিক ইকোনমিক জোন গড়ার পরিকল্পনা এমপি সরোয়ার আলমগীরের।  স্লুইজ গেটের অভাবে জলাবদ্ধতায় হাজার হাজার একর জমি খোকসায় তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হলে বৃহস্পতিবার পদত্যাগ করতে পারেন মির্জা ফখরুল রামদা ঠেকিয়ে এমপির বাড়ি-জমি লিখে নেন সৎভাইয়েরা, স্ত্রীর অভিযোগে মামলা রাঙ্গাবালীতে পাকা রাস্তা না থাকায় ভোগান্তিতে  হাজারো মানুষ ​খোকসার নতুন ইউএনও খালিদ বিন মনসুর: দায়িত্ব গ্রহণ ​খোকসা রেন্ট-এ কার চালক-মালিক সমিতির নির্বাচন সম্পন্ন

ভারত থেকে ৬ ট্রাক বিস্ফোরক দ্রব্য আমদানি

মোঃ জসীম উদ্দীন, শার্শা উপজেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

পেট্রপোল-বেনাপোল দিয়ে আমদানিকৃত ৬টি ট্রাকে ৮৪ মেঃ টন বিস্ফোরক দ্রব্য ২ দিন ধরে বেনাপোল স্থলবন্দরে ফালাসের অপেক্ষায় রয়েছে।

(৯ই ডিসেম্বর) শনিবার ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরকের এ চালানটি আমদানি করেন দিনাজপুরের গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। বর্তমানে খালাসের অপেক্ষায় বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে ট্রাক গুলি দাঁড়িয়ে আছে ।

বেনাপোল স্থলবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, বেনাপোলের মেসার্স নাজমুল এন্ড ব্রাদার্স নামের একটি সি এন্ড এফ এজেন্ট প্রতিষ্ঠান পণ্য চালানটি খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র বেনাপোল কাস্টম হাউস এ দাখিল করেছে। কাগজপত্রের কাজ সম্পন্ন হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ট্রাকে নেওয়া হবে। আজ সোমবার (১১ই ডিসেম্বর) ট্রাকগুলো বেনাপোল বন্দর থেকে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারে বলে জানা গেছে ।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম জানান , ভারত থেকে ৬টি ট্রাকে ৮৪ মেট্রিক টন বিস্ফোরক আমদানি হয়েছে। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ না হওয়ায় এখন পর্যন্ত এসব ট্রাক বন্দরে রয়েছে। খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..