রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঠাকুরগাঁওয়ে আ’লীগ-বিএনপি’র পাল্টাপাল্টি সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • আপলোডের সময় : শনিবার, ১১ মার্চ, ২০২৩
 ঠাকুরগাঁওয়ে আ’লীগ বিএনপির পাল্টা পাল্টি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে একই সময় জেলা শহরের নিজ নিজ সংগঠন কার্যালয় চত্বরে এ কর্মসুচি পালন করেন নেতাকর্মীরা।
এ সময় শান্তি সমাবেশে ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন ও আ’লীগের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, বিএনপির বার বার বলেন এ সরকারের অধিনে তারা নির্বাচনে যাবে না। অথচ নির্বাচন ঘনিয়ে আসলেই তারা দেশে অরাজকতা সৃষ্টি করে দাবি তুলেন তত্ববধায়ক সরকারের। ক্ষমতায় আসতে চান অবৈধভাবে। তাই দেশে কোন প্রকার বিশৃংখলা যেন না হয় সে কারনেই আ’লীগ শান্তি সমাবেশ করছেন। রাজপথে হাঙ্গামা করতে চাইলে তার উচিত জবাব দেবে আ’লীগ।
অন্যদিকে সকাল থেকেই জেলা বিএনপি কার্যালয়ের সামনে পূর্বঘোষিত মানববন্ধনে অংশ নিতে জড়ো হতে থাকে বিএনপি নেতাকর্মীরা। এসময় কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেন, এ সরকার অভৈধভাবে ক্ষমতা দখল করে আছে। জনগনের ভোটে নির্বাচিত নয়। আন্দোলন করা হচ্ছে দেশকে রক্ষা করতে। গনতান্ত্রিক রাষ্ট্র  ব্যবস্থা টিকিয়ে রাখতে। তাই সকলকে ঐক্যবন্ধ হয়ে রাজপথে নেমে আসার আহবান বিএনপি নেতাদের।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..