শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি গোপালগঞ্জসহ ৩ জেলায় বিজিবি মোতায়েন ভাসানীর আদর্শে দল পুনর্গঠনের অঙ্গীকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক ট্রাক সরকারি রাসায়নিক সার আটক করেছে পুলিশ।

মো :সুমন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁও সদর উপজেলায় এক ট্রাক সরকারি রাসায়নিক সার আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত দেড়টার দিকে রায়পুর ইউনিয়নের দেহন ময়দান বাজার থেকে ট্রাকটি আটক করা হয়।

এলাকাবাসী জানান, জেলা শহর থেকে সারবোঝাই ট্রাকটি বাজারে পৌঁছালে তাদের সন্দেহ হয়। পরে সার দেখতে চাইলে চালক ও সহকারী পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা কৃষি কর্মকর্তা এসে স্থানীয়দের উপস্থিতিতে ট্রাকসহ ৩০০ বস্তা সার জব্দ করে থানায় নিয়ে যায়।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলম বলেন, ‘স্থানীয়রা ফোনে বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে গিয়ে ট্রাকসহ সার জব্দ করা হয়। এগুলো সরকারি দরে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান জানান, অবৈধভাবে সার সরবরাহের অভিযোগে ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বালিয়াডাঙ্গী উপজেলার দুই ডিলারের গুদাম থেকে ৮৩৯ বস্তা সার জব্দ ও জরিমানা করা হয়, পাশাপাশি একটি গুদাম সিলগালা করা হয়। একইভাবে সদরের গড়েয়া বাজারের এক ব্যবসায়ীর গুদাম থেকে ৯৪৭ বস্তা সার জব্দ করা হয় এবং আউলিয়াপুরের এক ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দেয় কৃষি বিভাগ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..