রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

নড়াইলে আন্তঃজেলা মাদকচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ৫৫০ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩

লোহাগড়া থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৫৫০ পিস ইয়াবা ও ২ (দুই) বোতল ফেনসিডিলসহ আন্তঃজেলা মাদকচক্রের ৩ সদস্য গ্রেপ্তার হয়েছে। আজ ২১ জানুয়ারি (শনিবার) বিকালে লোহাগড়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে লোহাগড়া উপজেলার লংকরচর এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ মোঃ মিজানুর রহমান শেখ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গোপালগঞ্জ জেলার মোকছেদপুর থানা এলাকার বাসিন্দা। তার নামে ফরিদপুর ভাঙ্গা থানায় মাদক মামলা রয়েছে।

পৃথক অপর একটি অভিযানে পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে চুয়াডাঙ্গা জীবননগর থানার মোঃ মামুন (২১) এবং লোহাগড়া উপজেলার মুস্তাক বিশ্বাস (৪৮) নামের দুই মাদক কারবারিকে লোহাগড়া পৌরসভার রামপুর এলাকা থেকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ। এ সময় তাদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক কারবারি মুস্তাকের নামে লোহাগড়া থানায় ০৪ টি মাদক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মাদকের সাথে তাদের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..