সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লোহাগড়ার আওয়ামীলীগ নেতা কাজী বনি আমীন লক্ষীপাশা গোরস্থানে দাফন করা হয়েছে,

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

নড়াইলের লোহাগড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও লক্ষীপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী বনি আমীন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি……রাজিউন) মঙ্গলবার (১৭ জানুয়ারী) সকাল সাড়ে সাতটার দিকে শহরের রাজুপুরস্থ নিজ বাড়িতে উচ্চরক্তচাপ জনিত ( হৃদরোগে) আক্রান্ত হয়ে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি স্ত্রী ২ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার বাদ জোহর মরহুমের প্রথম  নামাজের জানাজা তার গ্রামের বাড়ি বয়রা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে।  বাদ আছর লক্ষীপাশা আলমারকাজুল মসজিদ চত্বরে  দ্বিতীয় দফা জানাজা শেষে তাকে  লক্ষীপাশা  গোরস্থানে দাফন করা হয়েছে। তার মৃত্যুতে নড়াইল -২ আসনের সংসদ সদস্য মাশরাফি বনি মর্তুজা, নড়াইল জেলা আওয়ামীলীগ, লোহাগড়া উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..