রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

নড়াইলে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরন করলেন সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি 
  • আপলোডের সময় : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩

নড়াইলের লোহাগড়া উপজেলার মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসব উপলক্ষে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই সোসাইটির আয়োজনে ৫ শতাধিক দরিদ্র ছাত্র- ছাত্রীদের  মাঝে এসব শীত বস্ত্র বিতরন করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শেখ মোঃ সুলতান মাহমুদ বিপ্লবের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিআইডির ডিআইজি শেখ নাজমুল আলম,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমীর হোসেন, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, সি আইডির অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুশ মজুমদার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারন সম্পাদক শরিফুজ্জামান, রুপক মুখার্জি, কাজী ইমরানসহ প্রমুখ। এছাড়াও একই এলাকার গন্ডব মাদ্রাসার দরিদ্র শিক্ষার্থীদের মাঝেও শীতবস্ত্র বিতরন করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..