রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পদ্মা সেতু রেল প্রকল্পের ১৫ বগি চট্টগ্রাম বন্দরে।

মোঃআসিফুল ইসলাম সানি,বিশেষ প্রতিনিধি,চট্টগ্রামঃ
  • আপলোডের সময় : সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

পদ্মা সেতু রেলপথ সংযোগ প্রকল্পের আওতায় চীন থেকে জাহাজে করে চট্টগ্রাম বন্দরে এলো আনুষঙ্গিক যন্ত্রপাতিসহ রেলের ১৫টি বগি।
ইতোমধ্যে বন্দরের ১২ নম্বর জেটিতে শুরু হয়েছে বগিগুলোর খালাস কার্যক্রম। আগামী কয়েক মাসের মধ্যে আরও ৮৫টি বগি আসবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
আজ সোমবার (১২ ডিসেম্বর) সকাল থেকে শুরু হয়েছে পণ্য খালাস কার্যক্রম। এর আগে গত শনিবার পানামার পতাকাবাহী জাহাজ ‘টয়ো ওয়ার্ল্ড’ চীন থেকে ১৫টি বগি নিয়ে প্রথম চালান চট্টগ্রাম বন্দরে এসেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক সংগ্রাম প্রতিদিনকে বলেন, পতাকাবাহী জাহাজ ‘টয়ো ওয়ার্ল্ড’-এ করে চীন থেকে আনা ১৫টি বগি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
খালাসের কাজও চলমান রয়েছে। রেলের বগিগুলো যেন দ্রুত সময়ের মধ্যে খালাস হয় সে লক্ষ্যে সব ধরনের সহযোগিতা আমরা দিয়ে যাচ্ছি।
সিজিপিওয়াই রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী শাহাদাত হোসেন আজাদ বলেন, ক্রেনের সহায়তায় বগিগুলো জেটিতে নামানোর পর বিশেষ ওয়াগনে করে সিজিপিওয়াই ইয়ার্ডে নেওয়া হচ্ছে।
সেখান থেকে যন্ত্রপাতি ফিটিংয়ের জন্য পাঠানো হবে সৈয়দপুর রেল কারখানায়। সেখানে টায়ার লোড এবং এমপ্টি লোডের পর গাড়িগুলো সার্ভিসের লাইনে দেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..