শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে চসিক মেয়র

মোঃ সাইফুল্লাহ ফটিকছড়ি প্রতিনিধি:-
  • আপলোডের সময় : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট-এর উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তা প্রাপ্তদের মাঝে চেক প্রদান অনুষ্ঠান ৬ অক্টোবর রবিবার টাইগারপাসস্থ চসিক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশন’র মাননীয় মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রেজাউল করিম চৌধুরী ট্রাস্টের পক্ষ হতে বিভিন্ন খাতে সহায়তা প্রাপ্তদের হাতে চেক তুলে দেন। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিডিএ’র বোর্ড সদস্য এবং কারা পরিদর্শক এডভোকেট জিনাত সোহানা চৌধুরী, সদ্য নির্বাচিত চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এইচএম আলি আবরাহা দুলাল, বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর এমদাদুল হক, চসিক কাউন্সিলর মোঃ ইলিয়াস, এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুফিরা মানবতার কল্যাণের জন্যে এই পৃথিবীতে আগমন করেছেন। আল্লাহ্র প্রতিনিধি হিসেবে সুফি, আউলিয়া-কিরামরা মানুষকে সঠিক পথের দিশা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন। বিশ্বব্যাপী অস্থিরতা ও বিশৃংখলা পরিহার এবং সকলের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ সৃষ্টির যে প্রচেষ্টা বিশ্ব নেতৃবৃন্দ করে যাচ্ছেন তা একমাত্র সুফিদের আদর্শ লালন পালনের মাধ্যমে সম্ভব। ট্রাস্টের এ ধরনের মানবকল্যাণমূলক কর্মকান্ড আমাদের সমাজ ও জাতিকে আরো সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ট্রাস্টের পক্ষ হতে বিভন্ন খাতে সহায়তা প্রাপ্তদের মাঝে প্রায় দশ লক্ষ টাকার সহায়তার চেক প্রদান করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..