মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ ঐতিহ্য ও সংস্কৃতির আবহে বকশীগঞ্জে গারোদের ওয়ানগালা দেশ ছাড়লেও আওয়ামী লীগের রক্ততৃষ্ণা কমেনি: নড়াইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কুষ্টিয়ায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাত থানায় জেলা পুলিশের বিশেষ মহড়া; নেতৃত্বে পুলিশ সুপার এসআরবি ও বিজিবির ডিজিদের নিয়ে গোপালগঞ্জে আইজিপি খোকসায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্যসহ গ্রেপ্তার ৪ নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য রুখতে মাঠে নারান্দী ইউনিয়ন বিএনপি লন্ডনের রাজপথে বাংলাদেশিদের রাজনৈতিক সংঘর্ষ, এবার গণহারে বহিষ্কারের হুমকি! মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতন, থানায় অভিযোগ

কবরস্থানকে শ্মশান দাবির প্রতিবাদে লোহাগাড়ায় সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ

মো: ইব্রাহিম, ​লোহাগাড়া-সাতকানিয়া:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
Oplus_16908288
​চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগরের মছদিয়ায় শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী কবরস্থানকে জড়িয়ে দেওয়া কথিত ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্যের’ তীব্র প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ নভেম্বর (সোমবার) বিকেল ৩টায় মছদিয়া মসজিদ চত্বরে মছদিয়া কবরস্থান পরিচালনা কমিটির উদ্যোগে এই বিশাল প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
​সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কমিটির নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন, এলাকার দীর্ঘদিনের শান্তিপূর্ণ পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর ষড়যন্ত্র হিসেবে গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে মছদিয়া জ্ঞান বিকাশ বিহারে অনুষ্ঠিত কঠিন চীবর দান উৎসবে জনৈক সোহেল আরিফ উদ্দেশ্যপ্রণোদিতভাবে উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। ওই বক্তব্যে তিনি মুসলমানদের শত শত বছরের পুরোনো কবরস্থানটিকে বৌদ্ধ সম্প্রদায়ের শ্মশান বলে দাবি করেন। একইসঙ্গে তিনি মুসলমানদের কতিপয় সন্ত্রাসী কর্তৃক জায়গাটি জোরদখলের মতো গুরুতর ও মানহানিকর অভিযোগ তোলেন। সমাবেশ থেকে আয়োজক ও স্থানীয় বাসিন্দারা এই বক্তব্যকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে তীব্র নিন্দা ও প্রত্যাখ্যান করেন।
​মছদিয়া কবরস্থান পরিচালনা কমিটির সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব খোরশেদ আলমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান, মোহাম্মদ হারুন, শহিদুল ইসলাম ও ওসমান গনি। এছাড়াও কবরস্থান পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় মুরুব্বি এবং ধর্মপ্রাণ বিপুল সংখ্যক এলাকাবাসী সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​সমাবেশে বক্তারা বলেন, লোহাগাড়ার এই অঞ্চলে যুগ যুগ ধরে সকল ধর্মের মানুষ অত্যন্ত সৌহার্দ্য ও সম্প্রীতির সাথে বসবাস করে আসছেন। একটি চিহ্নিত মহল ঐতিহাসিক সত্যকে আড়াল করে এবং স্পর্শকাতর ধর্মীয় ও সামাজিক স্থাপনা নিয়ে মিথ্যাচার করে এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টির পাঁয়তারা করছে। বক্তারা অবিলম্বে এই ধরনের বিভ্রান্তিকর ও উসকানিমূলক বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। অন্যথায় এলাকার সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়। পাশাপাশি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে প্রশাসনের হস্তক্ষেপ ও দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
​প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে স্লোগান দেন এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কুশপুত্তলিকা দাহ করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..