মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পাকুন্দিয়ায় প্রতিবাদে আনোয়ারখালী ও কুশাকান্দায় বিক্ষোভ মিছিল খোকসায় পুলিশের বিশেষ অভিযান: মৎস্য লীগ নেতাসহ গ্রেফতার ২, মোবাইল কোর্টে সাজা লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান গোপালগঞ্জে নতুন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার কুষ্টিয়ায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত  লোহাগাড়ায় অবৈধ ইটভাটা বন্ধ ও মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন ২৪ দিন লড়াই শেষে স্বামী-সন্তানের কাছেই ফিরলেন রেশমী লোহাগড়ায় বাবাকে হত্যা মামলায় ছেলে গ্রেপ্তার ১৪৭ পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ: বিজিএমইএ সভাপতি সব ধর্মের মানুষের জন্য বাংলাদেশ নিরাপদ: ধর্ম প্রতিমন্ত্রী

লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান

মো: ইব্রাহিম, লোহাগাড়া-সাতকানিয়া:
  • আপলোডের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের লোহাগাড়ায় ‘লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন’-এর উদ্যোগে ২৯টি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ঢেউটিন, বিয়েতে উপহার সামগ্রী, চিকিৎসা সহায়তা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
​গত ১৫ নভেম্বর (রবিবার) বিকেলে লোহাগাড়া সদরের মর্ডাণ কমিউনিটি সেন্টারে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
​সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এস এম চিশতির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ রিদুয়ানুল হক।
​অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা ও ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিভাইন গ্রুপ) মো: নুরুল আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মুন্সী ফরিদ উদ্দিন চৌধুরী এবং আমন্ত্রিত অতিথি ছিলেন এস আর গ্রুপ অব কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিওও (চিফ অপারেটিং অফিসার) সাফাওয়াত বিন হাবিব।
​এছাড়াও অনুষ্ঠানে কাতার, দুবাই, ওমান ও সৌদি আরব প্রবাসী বিভিন্ন শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
​সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক ফয়েজ চৌধুরী। অনুষ্ঠান শেষে অতিথিরা সুবিধা বঞ্চিত মানুষের হাতে সহায়তার উপকরণ তুলে দেন এবং সংগঠনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..